জীবনে এমন সময় কি আসে না, যখন মনে হয়, “ইশ! যদি আবার নতুন করে শুরু করতে পারতাম…”
পুরোনো ভুলগুলো মুছে দিয়ে, অভ্যাসগুলো ঠিক করে, নিজেকে একটু বদলে নিয়ে আবার শুরু করা।
রমজান ঠিক সেই সুযোগটাই নিয়ে আসে।
এটা শুধু একটা মাস না; এটা আল্লাহর দেওয়া ৩০ দিনের লাইফ রিসেট বাটন।
১️. কেন রমজান রিসেট?
আমরা প্রমাণ করি আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি। সারা বছর আমরা বলি -“আমি না খেলে পারি না, রাগ থামাতে পারি না “ফোন ছাড়া থাকতে পারি না” কিন্তু রমজানে? আমরা ১৪–১৫ ঘণ্টা না খেয়ে থাকি। তৃষ্ণা সহ্য করি। অনেকেই গান, খারাপ কন্টেন্ট কমিয়ে দেয়। মানে সমস্যা ক্ষমতার না- সমস্যা ইচ্ছার।
রমজান আমাদের দেখায় আমরা চাইলে বদলাতে পারি।
২️. সময়ের সাথে নতুন সম্পর্ক তৈরি হয় :
সাহরি আমাদের শিখায় ভোরের শান্তি। ইফতার শিখায় ধৈর্য। তারাবি শিখায় শৃঙ্খলা। একটা রুটিন তৈরি হয় যেটা সারা বছর আমরা বানাতে পারিনি। রমজান বলে -“দেখো, তুমি পারো।”
৩️. হৃদয়ের ডিটক্স :
আমরা শুধু শরীর না, মনেরও রোজা রাখি। গীবত কমাই, রাগ থামাই, নিজেকে থামাতে শিখি। রমজান আসলে আত্মার ডিটক্স।
রমজান শেষে যদি আমরা আবার পুরোনো জীবনে ফিরে যাই – তাহলে কি আমরা রিসেট বাটন চাপলাম? নাকি শুধু ৩০ দিন pause করে রাখলাম?
রমজান আমাদের সুযোগ দেয় একটা নতুন সংস্করণ হয়ে বের হওয়ার।
প্রশ্ন হলো – আমরা কি সেই নতুন মানুষটাকে গ্রহণ করতে প্রস্তুত?

